বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকার সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে।
১ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্যোক্তা ছিল হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
মন্ত্রী হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বাড়ানোর বিষয়ে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন।
হজসংশ্লিষ্টদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আফরোজা খানম দাবি করেন, গত পাঁচ মাসে দুই হজে ব্যয় ৩৬ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে।
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলার কথা জানিয়ে তিনি বলেন, বিমানভাড়া আরও কমতে পারে।
মন্ত্রী বলেন, অতীতে অস্বাভাবিক বিমান টিকিটমূল্যের মাধ্যমে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল এবং সরকার দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট সিন্ডিকেট ভেঙে দিয়েছে।