যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাওয়ার আগে নিজের খরচ ও চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচ মেটানোর মতো আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে বলেছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ভ্রমণ পরিকল্পনার সময় নিশ্চিত করতে হবে যে ভ্রমণে বিঘ্ন ঘটলেও বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় নিজের খরচ বহনের সামর্থ্য আছে।
বার্তায় সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে।
এ ধরনের পরিণতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (৩ আগস্ট) এ বার্তা দিয়েছে।
বার্তায় ভ্রমণের সময় নিজের খরচ বহনের পাশাপাশি আকস্মিক চিকিৎসা ব্যয়ের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে।