প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রোববার (২ আগস্ট) সকালে ঢাকার তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেন।
তিনি কোনো বিশেষ সুবিধা বা ভিআইপি প্রটোকল ছাড়াই সাধারণ আবেদনকারীদের মতো নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেন।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর তিনি লাইনে দাঁড়িয়ে নিজেই ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
পরীক্ষাকেন্দ্রে আসার আগে সেখানে উপস্থিত অনেকেই জানতেন না যে তিনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে আসছেন।
কেন্দ্রে পৌঁছে তিনি লাইনে দাঁড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং প্রয়োজনীয় ধাপ শেষ করেন।