পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩ আগস্ট তাঁর যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়া সম্ভব।
আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের জন্য বড় পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।