শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকায় আগস্টে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ১২ দিন বন্ধ থাকার কথা বলা হয়েছে।
এর মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটি।
বাকি তিন দিন সরকারি ছুটি হিসেবে নির্ধারিত আছে।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের ছুটি রয়েছে।
১২ আগস্ট আখেরি চাহার সোম্বার ছুটি নির্ধারিত।
২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি রয়েছে।
আগস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে সাপ্তাহিক এবং সরকারি ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ থাকার কথা।
দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীদের ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
সেপ্টেম্বরে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ১১ দিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সেপ্টেম্বরে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হওয়ার কথা।
প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করতে পারে।