জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশের আয়োজন করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশ শুরুর সময় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নিচ্ছেন।
এখনো অনেকে দলে দলে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।
বৃষ্টির মধ্যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়; দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।