জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলি রুদ্র, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানকে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকারের দাবিতে সংঘটিত ঐতিহাসিক গণআন্দোলন হিসেবে বর্ণনা করেন।

তাঁরা আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

মো. রায়হানুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।