সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন।
৩ আগস্ট সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য।
তিনি বলেন, এ ধরনের শিক্ষা ভবিষ্যতে নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে বলে তাঁর প্রত্যাশা।
প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে বলে জানানো হয়।
ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে সেনাপ্রধান বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।