বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৯২ বিলিয়ন মার্কিন ডলারে।

আগস্টের প্রথম তিন দিন, অর্থাৎ ১ থেকে ৩ আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আগের বছরের একই সময়ের ২২০ মিলিয়ন ডলারের তুলনায় এ অঙ্ক ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি।

শুধু ৩ আগস্ট দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে।

২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয় ছিল ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার; বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরে ৩ আগস্ট পর্যন্ত প্রবাহ ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে।