ঢাকার তেজগাঁওয়ের শাহীনবাগে ২ আগস্ট ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সরকারি ও বেসরকারি—উভয় ধারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে আরও ব্যাপক করেছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, তাঁর বিবেচনায় ওই আন্দোলনে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্ব ছিল না; রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ ছিল।
শিক্ষার্থীদের দেশ, সমাজ ও গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
ববি হাজ্জাজ বলেন, সরকার প্রাথমিক স্তর থেকে মূল্যবোধভিত্তিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা জোরদারে কাজ করছে।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।