ডব্লিউটিওর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫-এ বাংলাদেশকে টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লিখিত পরিসংখ্যানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলার বলা হয়েছে।

এ রপ্তানি ভিয়েতনামের চেয়ে প্রায় ২ বিলিয়ন ডলার বেশি ছিল বলে সেখানে বলা হয়েছে।

এক বছরের ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ১ শতাংশ বেড়েছে, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

ওই পর্যালোচনায় বৈশ্বিক পোশাক রপ্তানি কিছুটা কমলেও চীন শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করা হয়।

তালিকায় ভিয়েতনাম তৃতীয়, ভারত চতুর্থ এবং তুরস্ক পঞ্চম স্থানে রয়েছে।

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেছেন, ভিয়েতনামের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া প্রতিযোগিতায় অবস্থান শক্ত করছে।

দ্বিতীয় অবস্থান ধরে রাখতে উৎপাদনে অটোমেশন এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।