জামালপুরের মাদারগঞ্জে ৮০টি ইয়াবা উদ্ধারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বুধবার সন্ধ্যায় কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে ৮০টি ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশের দাবি।
আটক দুজনের একজন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক; অন্যজন একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে পাঠানোর কথা ছিল।