বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে।
নতুন দর ৩১ জুলাই সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির পর এই সমন্বয় করা হয়েছে।
প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে বলে বাজুস জানিয়েছে।
অলঙ্কারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে বলে বাজুস জানিয়েছে।
২৮ জুলাই ২২ ক্যারেট স্বর্ণের দর ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা করা হয়েছিল।
বাজুসের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত স্বর্ণের দর ৯৭ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৪৭ বার বৃদ্ধি ও ৪৯ বার হ্রাস করা হয়েছে।
রুপার দর অপরিবর্তিত রয়েছে; ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারিত আছে।