সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ৫ আগস্ট তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রাজনৈতিক মন্তব্য পোস্ট করেন।
পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, তিনি দেশে ফেরার কথা বলছেন বলে শুনেছেন।
সোহেল তাজ অভিযোগ করেন, শেখ হাসিনা তাঁর কর্মকাণ্ডের দায় অস্বীকার করে মানুষ ও আওয়ামী লীগকে বিভ্রান্ত করছেন।
তিনি আরও অভিযোগ করেন, আত্মসমালোচনা বা অনুশোচনার বদলে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরে দলকে ভুল পথে নেওয়া হচ্ছে।
নিজের বক্তব্যের পক্ষে ইতিহাসের তিনটি উদাহরণ তুলে ধরে সোহেল তাজ বলেন, ক্ষমতাচ্যুত নেতার আবার ক্ষমতায় ফেরা খুব বিরল।
তিনি দাবি করেন, তাঁর উল্লেখ করা উদাহরণগুলোতে নেতারা সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, গণঅভ্যুত্থানে নয়।
সোহেল তাজের ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরলেও ক্ষমতায় যেতে পারবেন না; তিনি কারাগারে যাবেন।