স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য নিবন্ধিত হয়নি।

একই ২৪ ঘণ্টায় ১১৫ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

হাম-উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ২২ শিশু।

নতুন করে ৯৪৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮৮৬ শিশু চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত হাম-উপসর্গ নিয়ে ৭৪৮ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৬ শিশুর মৃত্যু হয়েছে বলে অধিদপ্তর জানিয়েছে।

দুই হিসাব মিলিয়ে ওই সময়সীমায় হাম ও হাম-উপসর্গসংক্রান্ত শিশুমৃত্যুর সংখ্যা ৮৪৪।

এ সময় দেশে সন্দেহভাজন হাম রোগী ১ লাখ ৩০ হাজার ৮৩ জন এবং নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ২৯৫ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, ১ লাখ ১২ হাজার ৬২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ লাখ ৮ হাজার ২৮৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।