লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাতা শহরে ইসরায়েলি বাহিনী একটি ‘বড়’ বা ‘বিশাল’ বিস্ফোরণ ঘটিয়েছে।
বুধবার (৫ আগস্ট) রোমে ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনার প্রথম দিনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত জুনে হওয়া একটি রূপরেখা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যে আলোচনা চলছে।
ওই চুক্তির আওতায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।
বিস্ফোরণের ঘটনায় হতাহত, ক্ষয়ক্ষতি বা তাৎক্ষণিক কারণ সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।
বিস্ফোরণটিকে আলোচনার শুরুর সঙ্গে যুক্ত করার কোনো তথ্যও জানানো হয়নি।