রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বনানী সামরিক কবরস্থানে এই কর্মসূচি হয়।
মাহবুব আলী খানের মেয়ে ডা. জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
কর্মসূচিতে পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে কবর জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বাদ মাগরিব ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ একটি দোয়া মাহফিলের আয়োজনের কথাও জানানো হয়।
মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পরে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৪ সালের ৬ আগস্ট মারা যান।