৪ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলানের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বৈঠকে দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বোস্কিওও উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও এলপিজি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ক্ষেত্রে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ও আলোচনায় ছিল।

প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসার অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে জ্বালানি খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও সেগুলোর ব্যবহারিক সমাধান নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে দ্রুত পরবর্তী বৈঠক আয়োজনের ওপর জোর দেন।

মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের জ্বালানি খাতের ধারাবাহিক অগ্রগতিতে সহায়তার অঙ্গীকার করে।