প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে তৈরির নির্দেশ দিয়েছেন।

কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রণয়নের কথাও তিনি বলেছেন।

৪ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজারসংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে হবে।

প্রকৃত কৃষকের তথ্য নিশ্চিত করে কার্ড তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, কৃষকদের জন্য ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড দেওয়া হবে।

সরকারি ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা ও অন্যান্য সুবিধা দ্রুত প্রকৃত কৃষকের কাছে পৌঁছাতে কৃষক কার্ড চালুর কথা বৈঠকে জানানো হয়।

চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী তিন বছরের মধ্যে প্রায় দুই কোটি কৃষককে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।