প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই সমাধান নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন।
৪ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
অংশগ্রহণকারীরা দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় কার্যকর পদক্ষেপের সুপারিশ করেন।
খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।
দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।