মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
তিনি জানান, মঙ্গলবার দুই পক্ষের মধ্যে দিনভর আলোচনা হয়েছে।
তবে ট্রাম্পের দাবি, ইরানি কর্মকর্তারা এই আলোচনার বিষয়টি স্বীকার করছেন না।
ট্রাম্পের ভাষ্য, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে চায় এবং ফলাফল নির্ভর করবে বাস্তব পদক্ষেপের ওপর।
তিনি সম্ভাব্য চুক্তি শিগগিরই, এমনকি এক বা দুই দিনের মধ্যে হতে পারে বলেও আশা প্রকাশ করেন।
একই সঙ্গে ট্রাম্প সতর্ক করেন, সমঝোতা না হলে পরিস্থিতি ইরানের জন্য খুব খারাপ হবে।
তিনি আরও বলেন, চুক্তি না হলে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে।
আলোচনার শর্ত, অংশগ্রহণকারীদের পরিচয় এবং ইরানের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট নয়।