বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের ভোক্তা মূল্য ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে।
আগে এ সিলিন্ডারের নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা।
২ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হওয়ার কথা জানিয়েছে বিইআরসি।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, খুচরা বিক্রয়কেন্দ্রে মূসকসহ ভোক্তা পর্যায়ের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে বলে কমিশন জানিয়েছে।