সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

৬ আগস্ট সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সময় ও ব্যস্ততার ওপর সফরের সিদ্ধান্ত নির্ভর করবে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের সভাপতিত্ব করছে এবং বহুপাক্ষিক সংস্থা ব্রিকসে অংশগ্রহণে আগ্রহী।

তিনি জানান, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের জন্য ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্রিকস সম্মেলনের আমন্ত্রণের বাইরে ভারতের পক্ষ থেকে একটি দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

তবে আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।