যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর সামরিক হামলা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ অবস্থান জানান।
ট্রাম্প বলেন, ওয়াশিংটন এই যুদ্ধে জিততে চায় এবং ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না।
তিনি দাবি করেন, পাঁচ মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করেছে।
ট্রাম্পের ভাষ্য, ইরান দুর্বল অবস্থায় আছে এবং তাদের সঙ্গে সমঝোতা করা কঠিন।
ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে তিনি আস্থাহীনতার কথাও বলেন।
ট্রাম্প দাবি করেন, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরান পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তেহরান বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় তারা জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে।
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তি হলেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় দুই দেশের উত্তেজনা আবার বেড়েছে।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগকে যুক্তরাষ্ট্র ইরানি হামলার জবাবের প্রেক্ষাপট হিসেবে তুলে ধরেছে।