সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি দুই দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন।
তিনি ৩ আগস্ট রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সফর শেষে ৪ আগস্ট বিকেলে তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।