ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকায় পৃথক বিমান হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন।
বাহিনীর ভাষ্য, ১ আগস্ট দক্ষিণ গাজায় হামলায় নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রহমান আবু লাবাদ নিহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, আবু লাবাদ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় অংশ নিয়েছিলেন।
বাহিনী আরও দাবি করেছে, মধ্য গাজার আল-মাগাজি এলাকায় শুক্রবারের পৃথক হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খাতিব নিহত হন।
হামাসের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।