পেট্রোবাংলা জানিয়েছে, এ মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

সংস্থাটি বলেছে, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করেছিল।

পেট্রোবাংলার ভাষ্য, ভবিষ্যতে মূল্য সমন্বয়সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংস্থাটি সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।