নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) অভিযান চালিয়ে পুরাতন মামলার তিনজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আ. আজিজ সরকার পলাশ (২২), মো. মনির হোসেন সরকার ওরফে শিকদার (৪৮), মো. রাকিবুল (২০), মো. মাহবুবুর রহমান এবং মো. মোকশেদ আলী (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন মামলা ও সিআর ওয়ারেন্টের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানিয়েছেন, অপরাধ দমন ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।