ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় নারীকে উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ।
পুলিশের উপপরিদর্শক লিটন আলী জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সোয়া ১০টার দিকে মরদেহটি হাসপাতালটির মর্গে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলেও নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি বলে লিটন আলী জানান।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি ভবঘুরে অবস্থায় ছিলেন; তবে এ তথ্য নিশ্চিত নয়।
বায়োমেট্রিক ও প্রযুক্তিগত সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা এবং আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
মৃত্যুর কারণ বা কী পরিস্থিতিতে তিনি সেখানে ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।