ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামানিক।

ঘটনাটি ২ আগস্ট দুপুরে ঘটে।

নিহতরা হলেন চা দোকানদার শান্তি রানী ও সুই রাম।

ওসির ভাষ্য, বৃষ্টির সময় সুই রাম শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন।

হঠাৎ বজ্রপাত হলে দুজন গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাঁদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।