টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে একটি স্মারক তোরণ নির্মাণ করে।

শনিবার (১ আগস্ট) বিকালে তোরণটি নির্মাণ করা হয়।

রাতেই কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান; এতে নিচের অংশ আংশিক পুড়ে গেছে।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের বিজয়।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।