বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে ১ থেকে ৫ আগস্ট দেশে প্রবাসী আয় এসেছে ৬০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

অঙ্কটি আগের অর্থবছরের একই পাঁচ দিনের তুলনায় ৮৩ দশমিক ৭ শতাংশ বেশি বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে উল্লেখ করা হয়েছে।

৪ ও ৫ আগস্টে দুই দিনে রেমিট্যান্স এসেছে ১৯ কোটি ৬০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন ডলার।

আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন ডলার; কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বছরওয়ারি প্রবৃদ্ধি ২৩ দশমিক ৩ শতাংশ।