বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ৬ আগস্ট ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে।

নতুন এ দর ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রামভিত্তিক হিসাবে ২১ ক্যারেট স্বর্ণের দাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩১ জুলাই বাজুস ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা করেছিল।

বাজুস ২২ ক্যারেট হলমার্ক করা রুপার দাম প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেটের ৪০০ টাকা, ১৮ ক্যারেটের ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ২৬০ টাকা নির্ধারণ করেছে।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে স্বর্ণের দাম ৯৮ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় হয়েছে।