কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান নামে এক ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে যাওয়ার সময় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান নোমান।
তাঁদের ভাষ্য অনুযায়ী, এরপর তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে তিনি জানান।