আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ২ আগস্ট এ শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
মামলাটি ২০০৪ সালের ৭ মে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে সম্পর্কিত।
আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৫ সালের ১৬ এপ্রিল ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স, জেল আপিল এবং দণ্ডিতদের আপিল হাইকোর্টে যায়।
হাইকোর্ট ২০১৬ সালের ১৫ জুন ছয়জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং ১১ জন খালাস পান।
হাইকোর্ট দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন এবং চারজনকে ওই দণ্ড থেকে খালাস দেন।
হাইকোর্টের রায়ের পর দণ্ডিত আসামিরা আপিল করেন।