আবহাওয়া অধিদপ্তর রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ২ আগস্ট ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

তিন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।