ফরিদপুর সদর ও মধুখালীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন সুয়াদ, আনোয়ার হোসেন ও মোছা. আমেনা বেগম।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুরে ইজিবাইকের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহী সড়কে পড়ে যান।
পরে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় সুয়াদের মৃত্যু হয় এবং অপর দুই আরোহী আহত হন।
আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর আনোয়ার হোসেন হাসপাতালে মারা যান।
মধুখালীর মাঝকান্দি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আমেনা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
ওসি জহির হোসেনের ভাষ্য, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।