ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে চলন্ত একটি যাত্রীবাহী ফেরিতে আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস জানিয়েছে।
সংস্থাটির হিসাবে, আরও ৪১ জন নিখোঁজ ছিলেন।
ফেরিটিতে যাত্রী ও ক্রুসহ মোট ২৭১ জন আরোহী ছিলেন।
তাদের মধ্যে ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাচ্ছিল।
যাত্রাপথে মাদুরা দ্বীপের কাছে জাভা সাগরে নৌযানটিতে আগুন লাগে।
ক্যাপ্টেন অগ্নিকাণ্ডের খবর কর্তৃপক্ষকে জানান।
সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান নানং সিগিত বলেন, আশপাশের কয়েকটি জাহাজ উদ্ধারকাজে অংশ নেয়।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছিল।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হতাহতদের পরিচয় সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।