বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভিসা বন্ড বা আর্থিক জামানত কর্মসূচি স্থায়ী করার ঘোষণা দিয়েছে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

নিয়মটি বি-১ ব্যবসা ও বি-২ পর্যটন ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড চাইতে পারবেন।

বিজ্ঞপ্তিতে ৩ আগস্ট থেকে নতুন বিধিমালা কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণের সুযোগ ছিল।

নতুন ব্যবস্থায় ৫ হাজার ডলারের বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

তালিকাভুক্ত ৫০ দেশের মধ্যে ৩০টি আফ্রিকার দেশ।

দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, নেপাল ও ভুটান এ তালিকায় রয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমানো এ ব্যবস্থার উদ্দেশ্য।

অভিবাসন-অধিকারকর্মীরা বলছেন, নীতিটি বৈধ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিরুৎসাহিত করতে পারে এবং বৈষম্যমূলক প্রভাব ফেলতে পারে।