যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ডিয়েগোর কাছে মিরামার বিমানঘাঁটির আশপাশে মার্কিন মেরিন কোরের একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনাটি ৩১ জুলাই ঘটেছে বলে জানানো হয়েছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট জরুরি ইজেকশনের মাধ্যমে বেরিয়ে আসেন।

মেরিন কোরের ভাষ্য অনুযায়ী, পাইলটকে স্থানীয় হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাইলটের আঘাত প্রাণঘাতী নয় বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে।

ঘटनাস্থলের দৃশ্যে একটি খোলা মাঠে ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

সামরিক সদস্য ও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

সান ডিয়েগো ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি বলেন, দুর্ঘটনার পর আশপাশের ঝোপঝাড়েও আগুন ছড়িয়ে পড়ে।

মেরিন কোর জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে।

দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ প্রকাশ করা হয়নি।

এফ-৩৫বি সংস্করণটি স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের সক্ষমতার জন্য মেরিন কোর ব্যবহার করে।