বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করা জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান।

তিনি আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আঘাত।

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় দিল্লির ইন্ধন আছে বলেও রিজভী মনে করেন।

সাম্প্রতিক গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকট প্রসঙ্গে রিজভী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সেগুলো মোকাবিলায় কাজ করে যাচ্ছেন।