ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা বর্তমানে ‘খুব কঠিন’।
তিনি বলেন, তা সত্ত্বেও মোজতবা খামেনির উপস্থিতি তাঁদের জন্য শক্তির উৎস।
পেজেশকিয়ানের ভাষ্য, মোজতবা খামেনি জনসমক্ষে না এলেও ইরানের পাল্টা পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, মোজতবা খামেনির সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং তিনি সৌজন্যপূর্ণ ও যুক্তিসংগত আচরণ পেয়েছেন।
পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু মানুষ মোজতবা খামেনিকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ পাচ্ছে।
মোজতবা খামেনির শারীরিক অবস্থার বিষয়ে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে; এসব দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।