আজ থেকে ঠিক ৪৮ বছর আগে ১৯৭৮ সালের ২৫ জুলাই জন্ম হয়েছিল বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি লুইস ব্রাউনের।
কেমন আছেন বিজ্ঞানের নতুন আবিষ্কারের মানুষটি।
বিয়ের পর ১০ বছর পেরিয়েছে।
কোলজুড়ে সন্তান আসেনি লেসলি ও জন ব্রাউন দম্পতির।
এ নিয়ে দুশ্চিন্তার কমতি ছিল না।
এরই মধ্যে চিকিৎসকদের একটি কথায় তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে।
লেসলি নাকি স্বাভাবিকভাবে কখনোই মা হতে পারবেন না।
এরপর কত চিকিৎসকের কাছে ছোটাছুটি, কত চেষ্টা–তদবির।
