২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট ২০২৬।

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো.

আব্দুল খালেক প্রথম আলোকে এ তথ্য জানান।

পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল।

কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে জানিয়েছিলেন, ২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না।

তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই।