‘ব্রাঞ্চ উইথ মাই বেস্টি’—গতকাল ২৬ জুলাই ফেসবুকে ১০টি ছবি পোস্ট করে এই ক্যাপশন লিখেছেন শোয়েব মালিক।

শোয়েব মালিক ও সানা জাভেদ ২০২৪ সালের জানুয়ারিতে বিয়ের খবর প্রকাশ করেন।

বিয়ের পর মাঝেমধ্যেই একসঙ্গে ভ্রমণ ও বিভিন্ন আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তাঁরা।

সানা জাভেদ পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ।

অভিনয়জীবন শুরু করেন এক দশকের বেশি আগে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ও টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় শোয়েব মালিককে।

দুজনের পোশাকেও ছিল স্বচ্ছন্দ ক্যাজুয়াল লুক।

শোয়েব মালিকের পরনে ছিল সাদা টি-শার্ট ও ধূসর প্যান্ট, আর সানা জাভেদ পরেছিলেন হলুদ টি-শার্ট ও হালকা নীল জিনস।