<p>বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এর অবস্থান এখন উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের কাছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে।

তবে এর বড় কোনো প্রভাব বাংলাদেশে না–ও পড়তে পারে।

ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো স্থানে।

তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

</p><p>আজ সকালে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে গভীর নিম্নচাপের কথা জানায়।

সেখানে বলা হয়, এ নিম্নচাপ আজ সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ–ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।