যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ১৮ দিন পার হলো।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই মারা গেছেন।

আলী লারিজানিসহ অনেক নেতার ও রেভলিউশনারি গার্ডের শীর্ষ পদাধিকারীর মৃত্যু হয়েছে।

তাই এই ধারণা করা অন্যায্য হবে না যে, ইরানের ক্ষমতার কেন্দ্রে আঘাত লেগেছে।

মধ্যপ্রাচ্য বিশ্লেষক হাবিব হোসেইনি ফার্দ ডিডাব্লিউকে বলেছেন, ''যুদ্ধ শুরুর তিন সপ্তাহ পর এটাও বলতে হবে, যে ধারণা ছিল তার সঙ্গে বাস্তবের মিল নেই।

ইরানের ক্ষমতার কাঠামো প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছে।''

ইরানের রেভলিউশনারি গার্ডের ধাক্কা লাগলেও তারা শেষ হয়ে যায়নি।

তারা অ্যামেরিকা, ইসরায়েল ও প্রতিবেশী আরব দেশগুলির বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে আক্রমণ চালিয়ে যাচ্ছে।