বছরের অধিকাংশ সময়েই জাহাঙ্গীর সরকারের (৪৫) হাতে তেমন কাজ থাকে না।
মাঝেমধ্যে টুকটাক দিনমজুরি করেন।
বর্ষা এলে বাড়ে তাঁর কর্মব্যস্ততা।
নৌকা তৈরি ও বিক্রিতে ব্যস্ত থাকেন।
বর্ষার তিন মাস নৌকা বিক্রি করে যা আয় করেন, মূলত তা দিয়েই চলে সারা বছরের সংসার খরচ।
জাহাঙ্গীর সরকারের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী গ্রামে।
প্রায় ৫০ বছর ধরে তিনি ও তাঁর পরিবার এ মৌসুমি পেশার সঙ্গে যুক্ত।
সমস্যা সত্ত্বেও পৈতৃক এ পেশায় আঁকড়ে আছেন প্রায় ৫০ বছর ধরে।
