গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম বঙ্গভবন বিএনপির নীতিনির্ধারণে ভূমিকা রাখেন—দলের এমন চিন্তাশীল নেতারা মনে করছেন, সংবিধানের সংশোধনীতে রাষ্ট্রপতির বিদ্যমান আলংকারিক পদের তুলনায় তাঁর ক্ষমতা ও দায়িত্ব বাড়লে প্রার্থী বাছাইয়ের বিবেচনাও বদলে যাবে।

হঠাৎ কেন ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, নেপথ্যে কী রাজধানীতে ১৮ মন্ত্রীকে এবার ‘এসকর্ট’ ছাড়াই চলাচল করতে হবে শপথের পর থেকে পুলিশি পাহারায় রাজধানীতে চলাচল করা ১৮ মন্ত্রীকে এবার ‘এসকর্ট’ ছাড়াই চলতে হবে।

রাজধানীতে চলাচলের সময় তাঁদের সামনে থাকা পুলিশের গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এখন কেবল ছয়জন মন্ত্রী ও একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন।

পরিবারটির সব স্বপ্ন যখন শেষ, তখন বিসিএসে টিকলেন মোস্তাফিজুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন মোস্তাফিজুর রহমান কিন্তু পরপর এক বন্যায় ভেসে যায় পুকুরের সব মাছ, সঙ্গে পরিবারটির স্বপ্নও।

দীর্ঘ প্রবাস শেষে ২০১৭ সালে বড় ভাই যখন দেশে ফেরেন, তখন তাঁর হাতও শূন্য।