দেশি কিংবা পাশ্চাত্য, যেকোনো ধারার পোশাকেই স্বাচ্ছন্দ্য ঊষসী রায়।

তবে সাম্প্রতিক এক ফটোশুটে তিনি প্রমাণ করলেন, ডেনিম আর লেদারের আউটফিটের সঙ্গে সঠিক গয়না নির্বাচনের মাধ্যমে ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তোলা যায়।

ওয়েব সিরিজ, টেলিভিশন ধারাবাহিক আর ওটিটি ফিল্মের হাত ধরে টালিউড অভিনেত্রী ঊষসী রায় এখন দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ।

চিরাচরিত বাঙালি মেয়ের মিষ্টি মুখশ্রী, অপূর্ব শ্যামবর্ণ আর বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সহজেই নজর কাড়েন তিনি।

শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন পোশাক—সব ধরনের লুকেই নিজস্ব স্বাক্ষর রাখতে জানেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর নতুন ফটোশুটে দেখা গেল একেবারেই ট্রেন্ডি, বোল্ড ও স্টাইলিশ রূপে।

ঊষসীর পরনে নীল ডেনিম জিনসের সঙ্গে সাদা-কালো ফুলেল নকশার ক্রপ টপ।

লেয়ারিং স্টাইলের জন্য কাঁধে আলতোভাবে জড়িয়ে রাখা কালো লেদারের জ্যাকেট।